স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার ঘটনায় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সোমবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকায় নিজ বাড়িতে পোশাক শ্রমিক নাজমুল ইসলামকে ব্লেড দিয়ে গোপনাঙ্গ কেটে দেন স্ত্রী সুফিয়া বেগম। পরে স্ত্রী নিজেই এ্যাম্বুলেন্স ভাড়া করে গুরুতর অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রাতে এ ঘটনায় স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।