রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১২ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ দিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাজু মিয়া প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, আদালতের তুরাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক লিয়াকত আলী।
এর আগে, গত ৯ মার্চ সকালে উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে টাকা বহনকারী প্রতিষ্ঠান মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় একটি মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার ১২ আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।