ইউরোপের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রে পা রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর কদিন পরই মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে পায়ের জাদু দেখাবেন এলএম টেন। তবে মাঠ মাতানোর আগেই যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্ট মাতাচ্ছেন মেসি। মেসির নামের স্যান্ডউইচ বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি রেস্টুরেন্টে।
যুক্তরাষ্ট্রে হার্ড-রক ক্যাফে রেস্টুরেন্টে ‘মেসি চিকেন স্যান্ডউইচ’ নামে একটি খাবারের প্রচারণা চলছে। সেই প্রচারণায় উপস্থিত ছিলেন মেসি নিজেই। স্যান্ডউইচের প্রচারণার জন্য বানানো একটি ভিডিওতে দেখা যায় মেসিকে।
আর্জেন্টাইন দুই শেফ সেবাস্তিয়ান মারভিন ও ম্যাক্সিমো লোরেঞ্জো নতুন কোম্পানি খুলেছেন যুক্তরাষ্ট্রে। সেটির প্রচারণার জন্যই তারা বেছে নিয়েছেন নিজ দেশের বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে। পরকাশ হওয়া ভিডিওতে মেসিকেই প্রধান শেফ হিসেবে দেখানো হয়েছে।
মারভিন ও লোরেঞ্জো আর্জেন্টিনাতেই নিজেদের এক রেস্টুরেন্টে মেসি বার্গার নামে একটি খাবারের মেন্যু রেখেছিলেন। এরপর যুক্তরাষ্ট্রে এসেও মেসির সঙ্গে কাজ করতে পেরে বেশ খুশি দুজন।
হার্ড-রোক ক্যাফের ও ভিডিও প্রকাশ হওয়ার পর মেসি নিজের তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও সেটি পোস্ট ক্রএ লিখেছেন, ‘আরেকটি স্বপ্ন সত্যি হলো। হার্ড-রকে বানানো মেসি চিকেন স্যান্ডউইচ আপনাদের জন্য পরিবেশন করতে পেরে আমি আনন্দিত। এটি আমার পছন্দের খাবার, লা মিলানেসা থেকে। কোনোভাবেই আমি এটি হাতছাড়া করতে পারি না!’