রনি-শান্তকে হারিয়ে চাপে বাংলাদেশ  

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৫৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারিয়ে চাপে টাইগাররা। 

১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬ রানে ৫ বলে ৪ রান করে ফজলহক ফারুকির বলে বোল্ড হন ওপেনার রনি তালুকদার।

রনির বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লিটন দাস। তবে দলীয় ৩০ রানে ১২ বলে ১৪ রান করে আউট হন শান্ত। স্পিনার মুজিবের বলে বোল্ড হন তিনি। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।