শাহরুখ-কাজলের জুটিকে বলা হয় বলিউডের ইতিহাসের ‘সবচেয়ে রোম্যান্টিক জুটি’। অন্যদিকে স্বামী অজয় দেবগণের সঙ্গেও বারবরই নজর কেড়েছে কাজলের অনস্ক্রিন রসায়ন। তবে ৩১ বছরের লম্বা কেরিয়ারে বড় পর্দায় শাহরুখ-অজয়দের চুমু না খেলেও ওটিটি-তে পা রেখেই সহ-অভিনেতার ঠোঁটে চুমু খেয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন এ অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী,‘লাস্ট স্টোরিজ ২’-এ কুমুদ মিশ্রার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে এর আগে নজর কেড়েছিলেন কাজল। এবার আরেকধাপ এগিয়ে সোজা সহ-অভিনেতার ঠোটে চুমু খেলেন। শুক্রবার ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হয়েছে কাজলের ‘দ্য ট্রায়াল’ সিরিজে। এতে ‘নো-কিসিং পলিসি’ ভাঙলেন কাজল। যা দেখে চক্ষ চড়কগাছ কাজল ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় সিরিজে কাজলের ‘কিসিং সিন’ নিয়ে চর্চা যেন থামছে না।
মার্কিন টিভি সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর রিমেক ‘দ্য ট্রায়াল’ সিরিজটি। টেলিভিশনের পরিচিত নাম আলি খান। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন আলি। ‘দ্য ট্রায়াল’-এর সঙ্গে কামব্যাক করছেন তিনি। কাজলের সঙ্গে বহুচর্চিত এই চুমুর দৃশ্য নিয়ে অভিনেত জানান, ‘আমরা একটা নামী হোটেলে এই দৃশ্য শ্যুট করেছি। পরিচালক আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা ক্লোজড সেট চাই কিনা এই দৃশ্যে, অর্থাৎ সেখানে শুধু জরুরি মানুষজনই হাজির থাকতে পারবেন। এই দৃশ্যের চিত্রায়ণের সময় আমাদের মধ্যে কোনও রকম লজ্জাবোধ বা কুন্ঠা কাজ করেনি। আমরা বেশ কয়েকবার দৃশ্যটির রিহার্সাল করেছিলাম, তারপর শট দিই। শেষে মনিটরে গিয়ে দৃশ্যটা দেখে বাকিদের কাছে জানতে চাই সব ঠিক ছিল কিনা, ব্যাস তারপরই অন্য দৃশ্যের প্রস্তুতিতে লেগে যাই’।
‘দ্য ট্রায়াল’ দেখে মোটেই সন্তুষ্ট নয় নেটিজেনরা। এই কোর্টরুম ড্রামাকে মার্কিন সিরিজের ‘সস্তা কপি’র তকমা দিয়েছেন অনেকেই। যিশু-কাজল-আলি ছাড়াও এই কোর্টরুম ড্রামায় অভিনয় করেছেন মানাসভি মামগাই, শিবা চড্ডা,বীণা বন্দ্যোপাধ্যায়।