রাজধানীর খিলগাঁওয়ে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান অভিযানটি পরিচালনা করেন । রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

স্থানীয়রা জানান, নকশা বহির্ভূত নিয়মিত এই অভিযান পরিচালনা করলে এভাবে কেউ নিয়মের বাইরে বিল্ডিং নির্মাণ করবে না। রাস্তা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৬/১ এর খিলগাঁও নন্দিপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ একটি ভবনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয় যেন তারা পরবর্তীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণ না করে। রাজউকের উচ্ছেদ অভিযানের সময় কয়েকটি বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।

2

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে রাজউক অভিযানের পাশাপাশি জনসচেতনতা কর্মসূচি হিসেবে কাজ করছে।  এছাড়াও ডেঙ্গু রোগী বাড়ছে যা উদ্বেগজনক। ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে নির্মাণাধীন ভবনের মালিকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তী কর্মসূচিতে লার্ভা শনাক্ত হলে জরিমানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কিছু কিছু ভবনে মশা লার্ভা শনাক্ত হওয়ায় পর ব্লিচিং পাউডারসহ মশা লার্ভা ধ্বংসকারী ওষুধ ছিটানো হয়।

3

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, প্রধান ইমারত পরিদর্শক ইমরান হোসেন, মঞ্জুরুল আলম ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মো. তারিফুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. ইমরান শেখ, মো. জিয়াউদ্দিন, মো. কামরুজ্জামান, বিশ্বজিৎ সিংসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।