দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও বাস যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার চড়ারহাট টুলটুলিপাড়া এ দুর্ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন  পাবনার বেড়া উপজেলার সরিষা গ্রামের নুরুজ্জামানের ছেলে ট্রাকচালক আকরাম হোসেন (৩২) ও পার্শ্ববর্তী উপজেলার পার্বতীপুরের দেবিপুর গ্রামের জিয়ারুল হকের মেয়ে বাস যাত্রী জান্নাতি রহমতারা (১২)।

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম জানান,  ঢাকা থেকে ছেড়ে আসা  দিনাজপুরগামী  মা এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস  দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চড়ারহাট টুলটুলিপাড়া এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই দুজন নিহত হন। এ ঘটনায় অন্তত আরও ১০ আহত হন। তাদের মধ্যে  ছয় জনের অবস্থা গুরুতর। তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থেল থেকে লাশ উদ্ধারসহ যানচলাচল স্বাভাবিক করে।