রাজধানীর হাজারীবাগ ঝাউচর মডেল টাউন এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান চালিয়েছে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকালে।
হাজারীবাগ ঝাউচর মডেল টাউন এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কয়েকটি বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙে ফেলাসহ জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৫/২) এর হাজারীবাগ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের অংশ ভেঙে ফেলাসহ দুইটি ভবনের মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা গ্রহণ করি।
তিনি আরোও বলেন, ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে রাজউক অভিযানের পাশাপাশি জন সচেতনতা কর্মসূচি হিসেবে কাজ করছে। ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে নির্মাণাধীন ভবনের মালিকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তী কর্মসূচিতে লার্ভা শনাক্ত হলে জরিমানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী সাঈদা ইসলাম, সহকারী অথরাইজড অফিসার এ, কে এম জাকির হোসাইন, প্রধান ইমারত পরিদর্শক মোঃ ফাত্তাহ উদ্দীন, ইমারত পরিদর্শক মোঃ আবুল ফারহা সিদ্দীক, মোঃ আলমগীর হোসেনসহ রাজউকের কর্মকর্তারা।