বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের নতুন কমিটির প্রথম সভা

বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে বনানী ক্লাবে। শনিবার (১৫ জুলাই) এই অনুষ্ঠানে সংগঠনের নতুন সভাপতি গিটার গুরু হাসানুর রহমান বাচ্চুকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান সদস্যরা।

এসময় উপস্থিত নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ আজিজকেও শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যন্ত্র সঙ্গীতের অন্যতম উপকরণ হাওয়াইয়ান গিটার। এর প্রসারে এই সংগঠন সক্রিয় আছে। ক্ল্যাসিক্যাল মিউজিক চর্চা করতে চান যারা, তাদের জন্য দেশের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে আরও গতিশীল হবে সংগঠনটি, এই আকাঙ্ক্ষা প্রকাশ করেন নতুন নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ৭ জুলাই বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।