মানিকগঞ্জে চাঁদা না দেওয়ায় শ্রমিককে মারধরের প্রতিবাদ এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট করেছে হ্যালোবাইক শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই ঘণ্টা ধর্মঘট পালন করে হ্যালোবাইক শ্রমিকরা।
একজন হ্যালোবাইক চালকরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আরিফ নামের এক হ্যালোবাইক চালক চাঁদা না দেওয়ায় তাকে মারধর করে চাঁদাবাজরা। পরে দুপুরে সকল ব্যাটারি চালিত হ্যালোবাইক চালকরা একত্রিত হয়ে শহরের সকল হ্যালোবাইক নিয়ে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড় হয়ে মারধরের প্রতিবাদ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
হ্যালোবাইক শ্রমিকদের অভিযোগ মানিকগঞ্জ শহরের ৫টি জায়গায় প্রতিদিন নামে বেনামে ২০ টাকা করে শতাধিক টাকা চাঁদা দিতে হয় প্রতিটি হ্যালোবাইকে। চাঁদা না দিলেই গাড়ি বন্ধসহ চালককে মারধর করা হয়।
আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ না বলায় মাদ্রাসা শিক্ষককে ট্রেন থেকে ধাক্কা
এদিকে হ্যালোবাইক শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম জানান, 'শহরের ৫টি পয়েন্টে হ্যালোবাইক চালকদের কাছ থেকে কারা অবৈধ ভাবে চাঁদা নেয়, সেটি দেখার জন্য প্রশাসনকে অনেক আগেই অনুরোধ করা হয়েছিল। কিন্তু এরপরও হ্যালোবাইক চালকদের কাছ থেকে চক্রটি চাঁদা আদায় করে আসছে।' এ সময় তিনি হ্যালোবাইক চালকদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুরোধ জানান।
ইত্তেফাক/জেডএইচডি