সখীপুরে চাচা-ভাতিজার লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে চাচা ও ভাতিজার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন শাহজালাল বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে  শাহজালাল (৪০)  ও  একই গ্রামের নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৫০)। সম্পর্কে তারা চাচা ও ভাতিজা।

স্থানীয় কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.দুলাল হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানিয়েছেন।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, স্থানীয়রা বৃহস্পতিবার ভোরে নিহতদের বাড়ির পাশে ওই দুই ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসাপাতাল মর্গে পাঠায়।  নিহত ওই দুই ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।