কৌতূহল বাড়ালো ‘দ্য মার্ভেলস’

‘ক্যাপ্টেন মার্ভেল’-এর সাফল্যের রেশ ধরে নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘দ্য মার্ভেলস’। নতুন এই সিনেমাটি শুরু থেকেই দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে। এমনকি বিলিয়ন ডলার বাজেটের সিনেমাটিতে অস্কারজয়ী ব্রি লারসন আবারও নতুন চমকে সুপারহিরো অবতারে হাজির হতে যাচ্ছেন। পাশাপাশি তার সঙ্গে সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী ইমান ভেলানি ও তেয়োনাহ প্যারিস। সিনেমাটিতে এই তিন সুপারপাওয়ার ত্রয়ীকে দলবদ্ধ হয়ে বিশ্বকে বাঁচাতে দেখবেন দর্শকরা। 

গত এপ্রিলে সিনেমাটির ট্রেজার এবং সম্প্রতি প্রকাশিত ট্রেলারে সেই আভাস দিয়েছেন নির্মাতা। যা এরইমধ্যে দর্শক কৌতুহল বাড়নোর পাশাপাশি দারুণ প্রশংসা কুড়াচ্ছে নেটদুনিয়ায়। ট্রেলারে উঠে এসেছে, ক্যাপ্টেন মার্ভেল, মিসেস মার্ভেল এবং মনিকার সুপারপাওয়ারগুলো একে অপরের সঙ্গে যুক্ত এবং বিশ্বকে বাঁচানোর জন্য মহাজাগতিক অনুসন্ধানে নেমেছে। কিন্তু কীভাবে তারা একত্রিত হবে এবং তাদের শক্তিগুলোর মিশ্রণ ঘটাবে তা ট্রেলারটিতে উন্মোচন করা হয়নি। 

যদিও কেন তিনটি চরিত্রকে শক্তিশালী নায়ক বলে অভিহিত করা হয়েছে এবং কেন তাদের একত্রিত হওয়া দরকার ব্যাখ্যা করে ব্রি লারসন বলেন, ‘আমরা নিজের ক্ষমতা ধরে রাখা এবং অন্যের কাছে ক্ষমতা হস্তান্তরে সবসময়ই ভয়ে থাকি। যে কারণে সকল ভার বা ক্ষমতা নিজেরাই ধরে রাখতে চাই। তাই আমি মনে করি, সিনেমাটিতে তিন শক্তির মিশ্রণ থেকে শেখার অনেককিছু আছে। কেন নিজের ক্ষমতা একে অন্যের সঙ্গে শেয়ার করতে হবে তা সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন। অপ্রত্যাশিত একটি সিনেমা হতে যাচ্ছে দ্য মার্ভেলস। আমার বিশ্বাস, সারাবিশ্বের দর্শকরা সিনেমাটি দেখার জন্য মুখিয়েছে আছে। অপেক্ষা করুন। মুগ্ধ করতে আসছে দ্য মার্ভেলস।’