মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক এমপি আব্দুল খালেকের মৃত্যু

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাতক্ষীরা-২ (সদর) আসনের জামায়াত দলীয় সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মণ্ডল মারা গেছেন বলে জানিয়েছেন খুলনা জেলা কারাগারের সুপার রফিকুল কাদের মাওলানা আব্দুল খালেক মণ্ডল।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

খুলনা জেলা কারাগারের সুপার রফিকুল কাদের জানান, যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরা জেলা কারাগারে বন্দী ছিলেন।  ১০ জুলাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। এর আগে গত ৭ জুলাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মাওলানা আব্দুল খালেক মন্ডল ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। ২০০১ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা- ২ (সাতক্ষীরা সদর) আসন থেকে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। মানবতাবিরোধী অপরাধ  মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে তিনি সাতক্ষীরা জেলা কারাগোরে বন্দী ছিলেন।