জমে উঠছে তারুণ্যের সমাবেশ 

বিএনপির তিন অঙ্গসংগঠন –যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। 

বিএনপি

দুপুর ২টায় তারুণ্যের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।  ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছোট বড় মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশে যোগ দিচ্ছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। নেতাকর্মীদের অংশগ্রহণে ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ জমে উঠেছে। 

9

সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জ, ঢাকা মহানগর উত্তর–দক্ষিণ, পল্টন, লালবাগ,শাহবাগ, রামপুরা,কলাবাগান, শাহজাহানপুর, ও  কুমিল্লা মুন্সিগঞ্জ,ময়মনসিংহ, চাঁদপুর,গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। 

বিএনপি

মানিকগঞ্জ জেলার ছাত্রদল কর্মী রাকিব হাসান ইত্তেফাককে  বলেন, আমরা আমাদের নেতার নির্দেশে একত্রিত হয়েছি। এদেশের জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় প্রস্তুত। দেশের মানুষের অধিকার আদায়ে আমরা আজকের সমাবেশ উপস্থিত হয়েছি। তারুণ্যের সমাবেশ থেকে যেকোনো নির্দেশনা আমরা মানতে সবসময় প্রস্তুত।