ফের ওডেসায় রুশ হামলা, নিহত ১

ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। 

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেন, বিস্ফোরণে চার শিশুসহ ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার একটি যুগান্তকারী শস্য চুক্তি থেকে প্রত্যাহার করার পর থেকে মস্কো ওডেসার ওপর অবিরাম আক্রমণ শুরু করছে।

কিপার টেলিগ্রামে লিখেছেন, ‘ওডেসায় রাতে দানবদের আরেকটি আক্রমণ।’

তিনি আরও বলেন, হামলায় বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংসহ ছয়টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।

ওডেসার সামরিক প্রশাসন বলেছে যে মস্কো-সংযুক্ত ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের (ইউওসি) ট্রান্সফিগারেশন ক্যাথেড্রালও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভবনটি ওডেসার বৃহত্তম অর্থোডক্স গির্জা এবং এটি ১৮০৯ সালে এটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা করা হয়। এটিকে সোভিয়েত ইউনিয়ন ১৯৩৯ সালে ভেঙে দিয়েছিল। পরবর্তিতে এটি ২০০৩ সালে পুনঃনির্মিত করা হয়। 

সিটি কাউন্সিলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে, মেয়র গেন্নাদি ট্রুখানভকে গির্জার ভেতরে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হাঁটতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় আপলোড করা অন্যান্য ক্লিপগুলোতে দেখা গেছে একজন লোক ক্যাথেড্রালের ভিতরে হাঁটছে বারবার বলছেন: ‘গির্জা আর নেই.... প্রভু, দয়া করুন।’

তবে বিবিসি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির প্রতিবেদনটি বা ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।