নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সময় আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসের কর্মী বেলাল।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ৬টি ইউনিট একযোগে কাজ করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় বেলায়েত হোসেন নামে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত সাপেক্ষে বলা যাবে।