শরীয়তপুরে আব্দুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

শরীয়তপুরের উকিলনগরের কোদালপুরে এ এফ এম আব্দুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (১৪ জুলাই) আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ এফ এম আব্দুল হক এ কর্মসূচি উদ্বোধন করেন। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে ছোট শিশু থেকে সব বয়সী মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য ছোট শিশুদের হাতে ধরে বৃক্ষরোপণ শেখানো হয়।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে এ এফ এম আব্দুল হক ফাউন্ডেশন। শরীয়তপুরসহ অন্যান্য জেলায় শিক্ষাবিস্তার, যুব উন্নয়ন, স্বাস্থ্য, নারীদের মান উন্নয়ন এবং সবুজায়নের জন্য বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে ফাউন্ডেশনটি।