ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকেলে ফরিদপুরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এসময় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ শামীম হক, সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য একে আজাদ, ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাক মোল্লা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুল আলীম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম রাজা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শওকত আলী জাহিদ, সঞ্চালনা করেন সদস্য সচিব ফয়সাল আহম্মেদ রবিন।