পরিত্যক্ত ঘর থেকে বার্মিজ অজগর উদ্ধার, বনে অবমুক্ত

পটুয়াখালীর কলাপাড়ায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সদস্যরা।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা বন বিভাগের সহয়তায় সাপটি কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়।

উদ্ধার হওয়া বার্মিজ অজগর। ছবি: ইত্তেফাক

এর আগে সোমবার (২৪  জুলাই) রাত ১১টার দিকে উপজেলার পূর্ব মধুখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।

পরিত্যক্ত বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। ছবি: ইত্তেফাক

এ নিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, পরিত্যক্ত ঘরে সাপটি দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা সাপটি উদ্ধার করি। এর আগেও আমরা বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমক্ত করেছি।