ফরিদপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলে হিরোইনসহ আটক 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুলি বেগমের ছেলে মানিক মিয়াকে (২২) হিরোইনসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে উপজেলার মানিক ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

ফরিদপুর ডিবি পুলিশের ওসি মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে উপজেলার মানিক ইউনিয়ন থেকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুলি বেগমের ছেলে মানিককে ২০ পুড়িয়া হিরোইনসহ আটক করা হয়েছে। তার আনুমানিক মূল্য দশ হাজার টাকা। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাঙ্গা থানায় পাঠানো হবে।