নওগাঁর পত্নীতলার করমজাই এলাকায় বুধবার (২৬ জুলাই) সকালে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, পত্নীতলা-সাপাহার সড়কের দুর্ঘটনায় নিহতেরে পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কুড়িগ্রামের যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিন শাহিন।
ওসি জানান, পত্নীতলা থেকে একটি মাছবাহী পিকআপ ভ্যান সাপাহারের দিকে যাচ্ছিল। এসময় সাপাহার থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমবহনকারী পিকআপের চালক ও তার সহকারী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।