জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (২৫ জুলাই) স্থানীয় সময় বিকালে নিউইয়র্ক স্টেট ও মহানগর (দক্ষিণ) বিএনপির সমর্থনে নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এই সমাবেশের আয়োজন করে। 

সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়া বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি জাতিসংঘ মহাসচিব বরাবরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন।

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফয়েজ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী ও সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) যুগ্ম আহবায়ক সোহরাব হোসেনসহ আরও অনেকে। 

363305425_227596050237660_1224095975322460097_n

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) যুগ্ম আহবায়ক এজিএম জাহাঙ্গীর হোসেন, শরিফুল হক খালিশদার, সৈয়দ গৌছুল হোসেন, এ আর মাহবুব, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) যুগ্ম আহবায়ক রহুল আমিন নাসির, আলমগীর মীর্জা, নাসির উদ্দিন, রেজবুল কবির, রিপন মিয়া, জহুরা বেগম, শেখ জহির, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক নাসিম হোসেন, কাওছার দেওয়ান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলী।