সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ থেকে আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশে বৃহস্পতিবার ঢাকার সমাবেশে আমি নিজেই লাখো নেতা-কর্মী নিয়ে উপস্থিত থাকব।
বুধবার (২৬ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে দলের নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু জানান, নারায়ণগঞ্জ থেকে সকলে বাস ও ট্রাকযোগে আমাদের নেতা শামীম ওসমানের নেতৃত্বে নেতা-কর্মীরা ঢাকায় যাবেন। ঢাকায় যদি বিএনপি জামায়াত কোনো নৈরাজ্যের চেষ্টা করে তাহলে সেটি শক্ত হাতে প্রতিরোধ করা হবে।
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান আরও বলেন, আমি কিছুক্ষণ আগেই দেশে ফিরেছি এবং নেতা-কর্মীদের বিকালে ডেকেছি। কাল সমাবেশে আমি নিজেই লাখো নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকব।