এএফসি কাপ 

মোহামেডানের সহযোগিতা নিল আবাহনী

এএফসি কাপ ফুটবলে খেলবে আবাহনী। কিন্তু আবাহনীর বিদেশি শক্তি প্রায় নেই বললেই চলে। তাদের ঘরের বিদেশি ফুটবলার চলে গেছেন। ইনজুরিতে রয়েছেন। এই অবস্থায় আবাহনী বাধ্য হয়ে মোহামেডানের ঘরে হাত বাড়িয়েছেন। মোহামেডানের সহযোগিতা নিয়েছেন। মোহামেডানের উজবেক ফুটবলার মোজাফফরভকে নিয়েছে আবাহনী। আর শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন উদোহকে নিয়েছে আবাহনী। 

মোহামেডানের ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব জানান আমরা মোজাফফরভকে দুই ম্যাচের জন্য দিয়েছি। এএফসি কাপের খেলা খেলেই চলে আসবেন। কোস্টারিকার ফুটবলার দানিয়েল কলিন্দ্রেস দল ছেড়ে চলে গেছেন। আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু জানিয়েছেন কলিন্দ্রেস আর খেলবেন না। তাকে রাখা হয়নি।’ তিনি বলেন, ‘তার পাওয়া যা ছিল বুঝিয়ে দেওয়া হয়েছে সে চলে গেছেন। অন্য একটি সূত্রের দাবি কলিন্দ্রেস থাকবে না। টাকাপয়সা নিয়ে ঝামেলা, কলিন্দ্রেস পারিশ্রমিক যেটা চেয়েছিলেন সেটা আবাহনী দিতে পারছে না। আর এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবাহনীর ফুটবলাররা দল ছেড়ে যাওয়ার ঘটনায় সমালোচনা হচ্ছে। আবাহনীর আক্রমণ ভাগের নাইজেরিয়ান ফুটবলার পিটার নাওরাহকে ছেড়ে দিয়েছে। আর অধিনায়ক রাফায়েল ইনজুরিতে রয়েছেন। তাকে নিয়েও খুব বেশি আশা করতে পারছে না আবাহনী। 

অন্যদিকে দেশি ফুটবলার হৃদয় এবং সোহেল রানা বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন। আবাহনীর ঘরে ঝামেলা খুব সহজেই মিটছে না। আগস্টে এএফসি কাপের খেলা। প্রিলিমিনারি রাউন্ডে আবাহনী খেলবে মালদ্বীপের ঈগলসের বিপক্ষে। আর এমন সময় আবাহনী যেন ফুটবল দলটাই গোছাতে পারছে না।