বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিএনএস সেন্টারের সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।
বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা-কর্মীরা হঠাৎ বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে থাকেন। এসময় পুলিশ তাদের বাধা দেয়। জবাবে বিএনপি কর্মীরা বলেন, তারা সড়ক অবরোধ করবেন না। সড়কের একপাশে অবস্থান কর্মসূচি পালন করবেন।
ট্রাফিক উত্তরা বিভাগের পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, বিএনপি অবস্থান কর্মসূচির পালন করার জন্য অনুমতি নেয়নি। তাদেরকে এখানে অবস্থানের জন্য অনুমতি দেওয়া হবে না।
এমন পরিস্থিতিতে বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ১১টা ৫০ মিনিটে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিএনএস সেন্টারের এক কর্নারে নিয়ে আসে। তারা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। সড়কটিতে ২০ মিনিট ধরে যান চলাচল বন্ধ আছে।