ভারতের হরিয়ানার একদল নারী সম্প্রতি নয়াদিল্লিতে সাবেক কংগ্রেস সভাপতি এবং লোকসভা সাংসদ সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। সেখানে তাদের একজন তাকে তার ছেলে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিয়ে সম্পর্কে জানতে চান। খবর এনডিটভি।
এর উত্তরে সোনিয়া গান্ধী বলেন, 'আপনি কেনো তার জন্য উপযুক্ত মেয়ে খুঁজছেন না?'
কংগ্রেসের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধীকে একজন জিজ্ঞাসা করেন, 'কে দুষ্টু ছিল? আপনি নাকি রাহুল জি?'
তিনি উত্তর দিলেন, 'তাকে(রাহুল) মিষ্টি দেখাচ্ছে, তাই না? কিন্তু তিনি(রাহুল) আরও দুষ্টু ছিলেন।'
রাহুল গান্ধী গত ৮ জুলাই হরিয়ানার সোনিপাত জেলার মদিনা গ্রামে যান। সেখানে তিনি একদল নারীকে তার বাড়িতে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান।
রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় নারীদের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, 'কিছু বিশেষ অতিথির সঙ্গে মা, প্রিয়াঙ্কা এবং আমার জন্য একটি স্মরণীয় দিন! সোনিপাতের কৃষক বোনেরা দিল্লিতে আসেন, তারা উপহার নিয়ে আসেন এবং প্রচুর মজার কথাবার্তা হয়। আমরা একসঙ্গে অনেক মূল্যবান উপহার পেয়েছি: দেশি ঘি, মিষ্টি লাচ্ছি, ঘরে তৈরি আচার, এবং অনেক ভালোবাসা।'
এক ঘণ্টার মধ্যে, ভিডিওটি ইনস্টাগ্রামে প্রায় ৫ লাখ ভিউ হয়। অনেক পাঠক পোস্টটির নিচে আকর্ষণীয় মন্তব্য করেন। একজন মন্তব্য করেছেন, 'তিনি সাধারণ মানুষের সত্যিকারের সঙ্গী এবং মনে হচ্ছে তিনি ২০২৪ সালে এটি প্রমাণ করবেন।'