মুক্তাগাছায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া ভট্টবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাক মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া ভট্টবাড়ি এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা দুইজন মারা যান।

আরো পড়ুন : সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে

মুক্তাগাছা থানার উপ পরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারনা করা হচ্ছে তারা কিশোরগঞ্জের বাসিন্দা।

 

ইত্তেফাক/ইউবি