খাগড়াছড়ির মহালছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ওই যুবকের নাম মো. মনোয়ার হোসেন (২৩)। সে সদর ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা মো. আলম মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (৩০ জুলাই) রাত ৮ টার দিকে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে মো. মনোয়ার হোসেন। পরে ভুক্তভোগী ওই কিশোরীর মা থানায় মামলা করেন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান জানান, ‘যুবককে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। মেডিকেল চেকআপের জন্য ভুক্তভোগীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।’