রূপগঞ্জে নারী ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিউটি আক্তার কুট্টি নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা। বিউটি আক্তার কুট্টি উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী। তিনি কায়েতপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় বিউটি আক্তার চঁনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাঁটতে বের হন। বুধবার ভোর সকালে তিনি পশ্চিমগাঁও এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোকপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা পুলিশে দেয়।

আরো পড়ুন : সৈয়দপুরে পিকআপের ধাক্কায় দাদা-নাতি নিহত, চালক আটক

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

 

ইত্তেফাক/ইউবি