বাগানে গিয়ে রাজশাহীর আমের স্বাদ নিলেন ব্রিটিশ রাষ্ট্রদূত

রাজশাহীর বাগানে গিয়ে আমের স্বাদ নিলেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার কানবার হোসেন বর। তিনি আম খেয়ে এর প্রশংসা করেন।

মঙ্গলবার রাজশাহী সফরে যান ব্রিটিশ হাই কমিশনার। বিকালে রাজশাহী পৌঁছে আম খেতে চান তিনি। এসময় তিনি মহানগরীর তেরোখাদিয়া এলাকায় একটি আমের বাগানে যান। সেখানে বাগান মালিক তাকে আমের বাগান ঘুরে ঘুরে দেখান। তাকে বিভিন্ন জাতের আমের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়। জানানো হয় বিখ্যাত সব আম সম্পর্কে। 

এ সময় রাষ্ট্রদূতকে বাগানে থাকা ল্যাংড়া আম গাছ থেকে পেড়ে খাওয়ানো হয়। পরে রাজভোগ এবং ব্যাগিং করা আম্রপালিও খাওয়ানো হয়। তিনি এই আম তৃপ্তি সহকারে খান। 


আম খাচ্ছেন ব্রিটিশ রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীতশ রাষ্ট্রদূত

রাজশাহীর ল্যাংড়া আম খাওয়ার পর ব্রিটিশ রাষ্ট্রদূত এর সুনাম করেন। তিনি বলেন, রাজশাহীর আম খুবই মিষ্টি। এ আম অনেক স্বাস্থ্যসম্মত। বাগানে এসে খুবই ভালো লেগেছে। 

আরো পড়ুন: চাকরির জন্য ঘুরতে ঘুরতে বয়স শেষ, অনশনে মাস্টার্স পাস প্রতিবন্ধী

এ বিষয়ে ওই বাগান মালিক ও রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাইটির চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, ব্রিটিশ হাই কমিশনার কানবার হোসেন তার বাগানে আম দেখতে গিয়েছিলেন।

ইত্তেফাক/জেডএইচ