খিলগাঁও এলাকায় রাজউকের অভিযান, জরিমানা

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান।

মঙ্গলবার (১লা আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় দুপুরে। অভিযান চলাকালীন কয়েকটি নকশা বহির্ভূত ভবনে সেটব্যাক ও ভয়েড দখল করে ইমারতের নির্মাণ কাজ করায় তা বন্ধ করে দেওয়া হয়।

কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৬/১) এর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ একটি ভবনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয় যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করে। সেইসঙ্গে ভবন মালিকদেরকে কয়েকটি নকশা বহির্ভূত ভবনে প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দেয়া হয়। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতিত ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেয়া হয়। 

স্থানীয় লোকজন জানান, অভিযান পরিচালনা করলে আর এভাবে রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, প্রধান ইমারত পরিদর্শক ইমরান হোসেন, মঞ্জুরুল আলম, বেলাল হোসেন ও মোঃ মোত্তালিব হোসেন, ইমারত পরিদর্শক মোঃ তারিফুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মো: ইমরান শেখ, মোঃ জিয়াউদ্দিন, মোঃ কামরুজ্জামান, বিশ্বজিৎ সিংহ, মোঃ রাজিকুল ইসলাম, মোঃ মাজেদুল ইসলাম, মোঃ মিল্লাত হোসেনসহ রাজউকের অন্য কর্মকর্তারা।