সাংবাদিককে মারধর! সালমানের বিরুদ্ধে মামলা দায়ের

ফের বিপাকে পড়লেন বলিউড সুপারস্টার সালমান খান। এবারও আইনি ঝামেলায় জড়ালেন তিনি। মুম্বাইয়ের এক টিভি সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠল সালমানের বিরুদ্ধে। শুধু তাই নয়, সালমানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন অশোক পান্ডে নামে এক সাংবাদিক।

জানা গেছে, গত ২৪ এপ্রিল সালমান সাইকেল চালাচ্ছিলেন। সেই সময় সালমানের ছবি ক্যামেরা বন্দি করেন সাংবাদিক অশোক। সেটি জানতে পেরেই নিজের দেহরক্ষীদের সঙ্গে নিয়ে  অশোকের ওপর চড়াও হয় সালমান। এমনকি তার মোবাইল ফোন কেড়ে নেওয়ারও নাকি চেষ্টা করেন সালমান। এ ঘটনার পরই মুম্বাইয়ের আন্ধেরির একটি থানায় অভিযোগ দায়ের করেন অশোক। কিন্তু দুই মাস পর অশোক জানতে পারেন এ ধরনের কোন অভিযোগ নাকি সেখানে করা হয়নি। এরপরই সোজা আদালতের শরণাপন্ন হন অশোক। সালমানের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড (আইপিসি) ৩২৩, ৩৯২, ৪২৬, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: মসজিদের বাগানে গাঁজা চাষ!

বিষয়টি নিশ্চিত করে অশোকের আইনজীবী নীরজ গুপ্তা বলেন, ‘আন্ধেরির দশম কোর্টে ফৌজদারি মামলাটি দায়ের করেছেন অশোক। আগামী ১২ জুলাই মামলার শুনানি। সালমানকে সমন পাঠানো হবে নাকি পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হবে সেদিনই সিদ্ধান্ত নেবেন আদালত।’

ইত্তেফাক/বিএএফ