স্বাধীনতার সূতিকাগার মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।গত ১৬ এপ্রিল কাল বৈশাখী ঝড়ে এখানে প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করার ভাস্কর্যের জাতীয় পতাকা ভেঙে পড়েছে । দুই মাস পাড় হলেও এখনও তা সংস্কার করা হয়নি।
পর্যটকদের দাবি, কোনো অজুহাত ছাড়াই মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে স্থাপনা ও ভাস্কর্য গুলোকে সংরক্ষণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।
কুষ্টিয়া থেকে আসা পর্যটক আদনান কাদের জানান, দুই মাসেও ভাস্কর্যটি সংস্কার না করার ঘটনা দুঃখজনক।
সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদ্য বিদায়ী) নাহিদা আক্তার বলেন, ভাস্কর্যতে জাতীয় পতাকা ভেঙে যাওয়ার পর জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি গণপূর্তকে নির্দেশ দিয়েছেন সংস্কার করার জন্য।
আরও পড়ুন: রণদা প্রসাদ হত্যার রায় বৃহস্পতিবার
মেহেরপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) শফিকুল ইসলাম জানান, ভাস্কর্য তৈরির ‘অভিজ্ঞ শিল্পী’ না পেয়ে আমরা অধিদপ্তরকে জানিয়েছি। সেখান থেকে এখন পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। তবে ভাস্কর্যটি সংস্কারের চেষ্টা করছি।
ইত্তেফাক/অনি