বিএমডাব্লিউ বাইকে চড়ে ফ্যানদের যে বার্তা দিলেন শাহরুখ

বলিউডের পর্দায় শাহরুখ খানের এন্ট্রিই ছিল বাইকে চড়ে। সেই ‘দিওয়ানা’ ছবির কোই না কোই চাহিয়ে...গানটি। সেই গানেই তো বাইক নিয়ে কেরামতি দেখিয়েছিলেন শাহরুখ। সেই ম্যাজিকই যেন ফের ফিরিয়ে আনলেন শাহরুখ।

মঙ্গলবার সিনেমার কেরিয়ারে ২৭ বছর সম্পূর্ণ হয়েছে শাহরুখের। আর সেই ২৭ বছরের উদযাপনটি শাহরুখ করলেন একেবারে অভিনব উপায়ে। এদিন শাহরুখ তার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন।

আরও পড়ুন: ইরান কখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চায় না: রুহানি

যেখানে বাইকে চড়ে পুরোন কায়দায় দেখা গেল শাহরুখকে। বাইকে চড়ে ভক্তদের সুবার্তাও দিয়েছেন বলিউড বাদশাহ। তিনি বললেন, ‘নিরাপদে গাড়ি চালান!

ইত্তেফাক/বিএএফ