আজ মাঠে নামছে ১৪ দলীয় জোট

বিএনপি ও তাদের শরিক দলের চলমান এক দফা আন্দোলনের বিরুদ্ধে আজ বুধবার (২ আগস্ট) জোটগতভাবে রাজপথে কর্মসূচি নিয়ে নামছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

আজ থেকে পরবর্তী এক সপ্তাহ ঢাকায় নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীনদের এই জোট। কর্মসূচির মধ্যে রয়েছে সভা-সমাবেশ, মানববন্ধন ও মিছিল। কর্মসূচির প্রথম দিন আজ বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ করবে তারা।

এরপর আগামী ছয় দিনে রাজধানীর আরও ছয়টি জায়গায় সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচি নিয়েছে ১৪ দল।

এর আগে, সোমবার (৩১ জুলাই) বিকেলে ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বাসভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।