পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পালন করা হচ্ছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের নতুন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা সহকারী অফিসার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ওসি মো. মাকসুদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: সম্পূর্ণ বিপদ মুক্ত লারা
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ঘোষিত ভীষণ-২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মের জন্য 'সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার' এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার সম্পর্কে সমাজের সর্বস্তরের জনসাধারণকে অবহিত করা, এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলে গণজাগরণ সৃষ্টি করার আহ্বান জানানো হয়।
ইত্তেফাক/জেডএইচডি