কালচারাল ফেস্ট ২০২৩

ইভেন্ট বক্স প্রতিষ্ঠার লক্ষ্য সৃজনশীলতাকে উদ্দেশ্য করে। সেই সৃজনশীলতাকে প্রাধান্য দিতেই ইভেন্ট বক্স শনিবার (২২ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজন করে কালচারাল ফেস্ট ২০২৩।   

ইভেন্ট বক্সের এই আয়োজনে দেশের স্বনামধন্য ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজস্ব সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে প্রাণবন্ত করে তোলে বৈচিত্র্যতায়। বাধা ধরা কোনো বিষয়ের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম ছিল না। নাচ, গান, চিত্র প্রদর্শনী কিংবা অন্য কোনো মাধ্যমে অংশগ্রহণ করে। আয়োজনে বিচারক হিসেবে ছিলেন নৃত্য শিল্পী  লুবনা মরিয়ম চিরকুটের জাহিদ নিরব ও পরিচালক ইমরাউল রাফাত। 

ফেস্টিভ্যাল

আয়োজনে নৃত্যছায়ার দলীয় টিমের ছিল পরিবেশনা। যা আরও মনোমুগ্ধকর করে মারুফ, বান্না, অন্তু ও খুশবু নামে অংশগ্রহণকারী শিক্ষার্থী। আয়োজনে বিজয়ী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রানার্স আপ হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানের প্রতিযোগিতা পর্ব শেষ হওয়ার পর রেক লাবিব এজেন্সির ১৮ জন কন্টেন্ট ক্রিয়েটরকে ক্রেস্ট বিতরণ করা হয়। আয়োজনের শেষে ছিল ইমপ্লিসিট, আর্টসেল, শিরোনামহীন ও ইনট্রয়েট নামকরা ব্যান্ডের পরিবেশনা। 

ফেস্টিভ্যাল

প্রোগ্রামটির স্পন্সর হিসেবে সহযোগিতা করে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, রেক লাবির এজেন্সি, ফিফোটেক ও কোয়ালিতাস।