ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস: ২০০ মিটার স্প্রিন্টের সেমিতে জহির

গেল মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হওয়া এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছিল জহির রায়হান। তবে সেখানে অংশ গ্রহণ করা ২৪ প্রতিযোগীর মধ্যে ২১.৬৯ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে ২০তম হয়ে বিদায় নেন তিনি। ঐ টুর্নামেন্টের দুই সপ্তাহ পর এবার আরেকটি গেমসে অংশ নিয়ে ২০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছেন জহির। আজ বিকেল ৫টায় ফাইনালে ওঠার লক্ষ্যে এ দৌড়াতে নামবেন তিনি।

চীনের অন্যতম শহর চেংদুতে গত ২৮ জুলাই শুরু হয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। এই গেমসে বাংলাদেশের থেকে দুই জন অংশ গ্রাহণ করেছেন। তাদের মধ্যে একজন হলেন জহির রায়হান। গতকাল বৃহস্পতিবার তিনি ২০০ মিটার স্প্রিন্টের ২১.৩৪ সেকেন্ডে দৌড় শেষ করে সেমিফাইনাল নিশ্চিত করেন তিনি।

এদিকে জহির রায়হান ছাড়া চীনের এই গেমসে অংশ নেয়া অপরজন হচ্ছেন তামান্না। তিনি ১০০ মিটার হার্ডলসে অংশ নেন। তবে তার ইভেন্ট আগেই শেষ হয়েছে। তামান্না হিটে ১৫.৫৪ সেকেন্ড সময় নিয়ে ৭ জনের মধ্যে ষষ্ঠ হয়ে ইভেন্টটি শেষ করেছিলেন।