শেখ কামালের সমাধিতে আরাফাতের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

শনিবার (৫ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এদিকে, শনিবার সকাল ৮টায় রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এর আগে, শুক্রবার (৪ আগস্ট) রাতে ধানমন্ডির আবাহনী ক্লাবে শেখ জামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে তার প্রতিষ্ঠিত আবাহনী ক্লাবের সদস্যরা। এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিভিন্ন ক্লাবের সাবেক ও বর্তমান ফুটবলাররাও শ্রদ্ধা জানান। জাতির এই সূর্য সন্তানের জন্মদিনের প্রথম প্রহরে ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অনেক সাধারণ মানুষও।