আজ ৫ আগস্ট স্কয়ার মাতা’র ৯১তম জন্মদিনে দিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্বোধন হলো “অনিতা সেন্টার”। উত্তরার ৭ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ৭৭ নম্বর প্লটে নির্মিত নতুন এই ভবনের নামকরণ করা হয়েছে এই ভবন।
সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর নতুন ভবন এটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপ-এর চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, পরিচালক তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ও স্কয়ার গ্রুপ-এর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মীবৃন্দ। এখন থেকে স্কয়ার টয়লেট্রিজের এই ভবন, “অনিতা সেন্টার” স্কয়ার টেক্সটাইলস্ পিএলসি এর নতুন কর্পোরেট অফিস হিসেবে ব্যবহৃত হবে।