প্রেম করছেন ব্ল্যাকপিঙ্ক সদস্য জিসু

ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য জিসু। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তরা বেশ আগ্রহ রয়েছে। সম্প্রতি খবর বের হয়েছে যে প্রেম করছেন জিসু। সূত্র: হিন্দুস্তান টাইমস

সুর এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট নিশ্চিত করেছে যে ব্ল্যাকপিঙ্কের জিসু ও অভিনেতা আহন বো-হিউন ডেটিং করছেন।

জিসু ও অভিনেতা আহন বো-হিউন ডেটিং করছেন। ছবি: সংগৃহীত

ওয়াইজি এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে বলা হয়েছে, জিসু ও আহন ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর করছেন। একজনের প্রতি আরেকজনের রয়েছে উষ্ণ ভালোবাসা। তারা সব সময় একে অপরের প্রশংসা করেন।

সস্প্রতি শোনা যাচ্ছে ব্ল্যাকপিঙ্ক ছেড়ে দিচ্ছেন জিসু। ছবি: ইত্তেফাক

আহন বো-হিউন একজন কোরিয়ান অভিনেতা এবং মডেল। যিনি ২০০৭ সাল থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।  ২০১৪ সালে ‘গোল্ডেন ক্রস’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়েছিল।

আর জিসুর হচ্ছেন একজন বহু-প্রতিভাবান আইডল। যিনি ব্ল্যাকপিঙ্কের গায়িকা, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী হিসেবে তার দক্ষতা প্রমাণ করেছেন। তিনি ‘স্নোড্রপ’ (২০২১) ড্রামাতে প্রধান অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের অন্যান্য সদস্যের সঙ্গে জিসু। ছবি: ফেসবুক

সারা বিশ্বের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় জিসু ও আহনের জন্য তাদের আনন্দ এবং সমর্থন প্রকাশ করেছেন। অনেকে তাদের প্রিয় তারকাদের এক সঙ্গে দেখতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি ও আনন্দের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।