বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সদস্যগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শনিবার (৫ আগস্ট) অ্যাসোসিয়েশন এর সভাপতি ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া এবং মহাসচিব সন্ত্রাস বিরোধী ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মজিবুর রহমানের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ পুষ্পস্তবক অর্পণ করেন।

এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আসসামছ জগলুল হোসেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাশফিকুল ইসলামসহ অন্যান্য বিচারকবৃন্দ।