ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় তিনি ডিবি প্রধানের কার্যালয়ে যান।
গণমাধ্যম অনুযায়ী, গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যাওয়ার কিছুক্ষণ পরই ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে দুপুরের খাবার খান অপু বিশ্বাস। এসময় খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, সাইবার বিষয়ে সহযোগিতার জন্য অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে এসেছেন।
অপু বিশ্বাসের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, সম্প্রতি কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে তার সম্পর্কে অপমানজনক ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।
এর আগে শনিবার রাতে হঠাৎ করেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় যান নায়িকা অপু বিশ্বাস। শনিবার রাত সাড়ে আটটার দিকে তিনি নীরবে থানায় আসেন। বেশ কিছুক্ষণ সেখানে অতিবাহিত করে পরে ৯টার দিকে চলে যান।
অপু বিশ্বাসের আগমনের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই অপু বিশ্বাস থানায় এসেছিলেন।