রংপুরের গঙ্গাচড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মবফার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো ওই এলাকার ওবায়দুল হকের দেড় বছর বয়সী মেয়ে রহিমা এবং আবু তালেবের দুই বছর বয়সী ছেলে সাইদ মিয়া। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
ওসি দুলাল হোসেন বলেন, বাড়ির বাইরে ওই দুই শিশু খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে পুকুরে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।