উদীচীর উদ্যোগে রবীন্দ্র-নজরুলজয়ন্তী

শ্যামলেন্দু পাল

নেত্রকোনা প্রতিনিধি

 

আলোচনা, গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে নেত্রকোনার উদীচী কার্যালয়ে রবীন্দ্র-নজরুলজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আলোচনা পর্বে মুখ্য আলোক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় সরকারের সঞ্চালনায় অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক মঈন-উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম ও জেলা উদীচীর সহ-সভাপতি অধ্যাপক হারাধন সাহা। দ্বিতীয় পর্বে উদীচী এবং উদীচী পরিচালিত হায়দার শেলী স্মৃতি সঙ্গীত বিদ্যানিকেতনের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সমবেত সঙ্গীত। পরে একক গান পরিবেশন করেন অসিত ঘোষ, নারায়ণ কর্মকার, পলাশ ভদ্র, রতন সরকার, পিয়া বৈশ্য, তন্দ্রা রায়, নাজনীন সুলতানা সুইটি, শুভ বনিক, পূজা ও তমা। নৃত্য পরিবেশন করেন প্লামি, তুর্ষা ও পুষ্প। আবৃত্তি করেন শিল্পী ভট্টাচার্য, পাভেল বিশ্বাস ও কথিকা সাহা।