তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি সন্ধ্যা ‘শতকণ্ঠে কবিতা’

রাতুল হাসান

 

বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ ও সক্রিয় আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এ বছর পথচলার একযুগ পূর্ণ করছে। প্রতিষ্ঠার যুগপূর্তির বছরটিকে স্মরণীয় করে রাখতে দর্শনীর বিনিময়ে বছরব্যাপী যুগপূর্তি অনুষ্ঠানমালার আয়োজন করছে ২০০৭ সালে যাত্রা শুরু করা সংগঠনটি। যুগপূর্তি অনুষ্ঠানমালার ষষ্ঠ আয়োজনটি গত ২৪ জুন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘শতকণ্ঠে কবিতা’ শীর্ষক এ আবৃত্তি সন্ধ্যার উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু ও আশকারী অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান অ্যাডভোকেট হোসাইন আল আশকারী। তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে তারুণ্যের উচ্ছ্বাসের বড়দের ও ছোটদের বিভাগের ১০০ জন শিল্পী এ আয়োজনে আবৃত্তি পরিবেশন করেন।

বড়দের বিভাগের অরনিম চৌধুরী, ছলিম উল্লাহ, শারমিন সুলতানা, সুষ্ময় পাল শুভ, পম্পি দে, মৌ দত্ত, চিংকু রানী শীল, তাওহীদা শারমিন, এ এফ ফাহিম, সুমি বিশ্বাস, প্রান্তি দেব, ফারহানা বেগম, জেরিন আহমেদ, শহীদুল ইসলাম, প্রমি সাহা, নূর হাসি, শাহানাজ ঝুমু, মো. ইমরান, স্মৃতি রাণী দেবী, ফাতেমা বিনতে নোমান, রবি ভৌমিক, কামরুন নাহার, ইমাম চৌধুরী, খাদিজা বেগম, অর্পিতা দাশগুপ্তা, শাফায়াতুন নেছা, জান্নাতুল আদিলা, কুলছুমা আক্তার, অপর্ণা দাশগুপ্তা, সুষ্মিতা দাশ, পিয়া দাশ, রাহুল ঘোষ দস্তিদার, রিফাইয়া আহমেদ, মালবিকা সিথি, অরুন্ধতি চৌধুরী, হিরন্ময় বড়ুয়া, সুষ্মিতা দত্ত, আরমান হাফিজ, সানজিদা আফরোজ, প্রান্তিকা সাহা, সৌগত বডুয়া, সোহেল রানা, অরিত্রি চৌধুরী, রত্না চৌধুরী, আফরোজা সুলতানা, আনিকা ইবনাত সূচী, রুম্পা বিশ্বাস, রাজেশ্বরী চৌধুরী, গার্গী দেব ও মৃত্তিকা ধর পরিবেশন করেন কবি ওমর কায়সার, দিলীপ দাশ, নাজিমুদ্দীন শ্যামল, নির্মলেন্দু গুণ, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, মহাদেব সাহা, শহীদ কাদরী ও হেলাল হাফিজের কবিতা।

ছোটদের বিভাগের চন্দ্রিকা বড়ুয়া, রোদশী দাশগুপ্তা, আদ্রিতা ধর, উপমা বড়ুয়া, মুনতাকা রহমান, দ্বীপ বিশ্বাস, মেহজাবিন আলম, আনাস চৌধুরী, ইরফানুর রহমান, বর্ণিল বসাক, সিদ্ধিমিত্র পুষ্মিতা, ঐশিকা বড়ুয়া, আলিশবা হক, অনিন্দিতা বসাক, জেনি বড়ুয়া, অংকিতা বিশ্বাস, শুভজিত্ চক্রবর্ত্তী, সাফওয়ানা নওরোজ ফারাহ, উচ্ছ্বাস সেন, আরিশ ইসলাম, কাশশাফ খান সিফাত, কায়েফ খান সিয়াম, মৃত্তিকা সেনগুপ্তা, শান বড়ুয়া, ঋষভ চক্রবর্ত্তী, নব দত্ত, প্রত্যুষা চৌধুরী, শ্রেষ্ঠা বসাক, অদ্রি সরকার, কৌশিক পাল, আদ্রিতা দাশ, রাজদ্বীপ বসাক, অনিন্দিতা বিশ্বাস, দ্বিপান্বীতা আইচ কথা, রাজদ্বীপ দাশ, কাজী আকসা নাজাকাত, নিকাশ্চুম আলম নিথি, নমরিন আহমেদ সারা, অর্ণা চৌধুরী, পর্ণা দাশ, ঋষিরাজ চৌধুরী, আয়াতুল আহসান চৌধুরী, সায়ীদা শাজননী সায়মা নিকিতা দাশ, স্নেহা পাইক, সহস্র চৌধুরী, অপর্ণা ভট্টাচার্য, শ্রেষ্ঠা পাইক ও সুমন্ত্র দাশ পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, রাশেদ রউফ ও উত্পলকান্তি বড়ুয়ার ছড়া। বছরব্যাপী যুগপূর্তি অনুষ্ঠানমালা প্রসঙ্গে তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে কবিতার বিশুদ্ধ কথামালাকে শক্তি করে বিগত একযুগ তারুণ্যের উচ্ছ্বাস সমৃদ্ধ হয়েছে নানা আয়োজন উত্সবে অভিজ্ঞতায়। তারুণ্যের উচ্ছ্বাস প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে মঞ্চে ও প্রয়োজনে রাজপথে সোচ্চার ছিল। আমরা বিগত সময়ের অভিজ্ঞতাকে সঞ্চয় করে ২০১৯ সালে বছরব্যাপী আবৃত্তি অনুষ্ঠান, সেমিনার, প্রতিযোগিতা, প্রযোজনা ও উত্সব আয়োজনের মধ্য দিয়ে যুগপূর্তির বছরটিকে আরো সৃষ্টিমুখরতায় স্মরণীয় করে রাখার উদ্যোগ নিয়েছি। এ ধারাবাহিকতায় আাামদের পরবর্তী আয়োজনটি আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।