জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন, এমপি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় চিফ হুইপ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধকালীন ৭ থানা এরিয়া কমান্ডার, শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং শিবচর পৌরসভার প্রথম প্রশাসক ছিলেন।
তিনি সোমবার (৭ আগস্ট) সকাল ১১টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷