শিবচরে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে শিবচর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিবদের নিয়ে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ আগস্ট) মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা আয়োজিত হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. নজরুল ইসলাম।

এসময় ইউপি সমূহের-(১) ওয়েব পোর্টাল হালনাগাদ করণ, (২) জন্ম-মৃত্যু নিবন্ধন অধিকতর বৃদ্ধি (৩) ইউপি পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি (৪) ইউপি বাজেট ব্যবস্থাপনা শক্তিশালী করণ বিষয়ে অনুষ্ঠানে হাতেকলমে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন পুঞ্জিভূত ও উদ্ভূত সমস্যা সমূহের তাৎক্ষণিক সমাধান ও জড়তা নিষ্পন্ন করা হয়।