বঙ্গমাতার অনুপ্রেরণা বঙ্গবন্ধুকে অনন্য উচ্চতায় নিতে সহায়তা করেছে: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছার অনুপ্রেরণাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনন্য উচ্চতায় নিতে সহায়তা করেছে। স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদানের সবটুকু উৎসাহ ও অনুপ্রেরণা ছিল বঙ্গমাতার। তাই আসুন শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের নিয়ে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিতুলন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, আজ পশ্চিমা দেশগুলো মানবাধিকার নিয়ে কথা তুলে। আমি তাদেরকে বলতে চাই কোথায় ছিল সেদিন মানবাধিকার যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেদিন তো বঙ্গবন্ধুর পরিবারের বেঁচে যাওয়া সদস্যরা বিচারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছিল। কোথায় ছিল সেদিন মানবাধিকার। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বঙ্গবন্ধুর হত্যার বিচারে সেদিন যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কালো আইন তৈরি করেছিল, তারাই ছিল বঙ্গবন্ধুর হত্যাকারী।

2

তিনি বলেন, এখানে উপস্থিত শত শত শিক্ষার্থী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী-পুরুষ আগামীতে বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলাদেশ গড়ে তুলবে।

bhanga faridpur news 8.8 (1)

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, থানার ওসি জিয়ারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ড, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালালউদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের নেতা-কর্মীরা।