বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের জানাজায় মানুষের ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধকালীন ৭ থানা এরিয়া কমান্ডার, শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং শিবচর পৌরসভার প্রথম প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৮ আগস্ট) বাদ যোহর শিবচর শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।

Picsart_23-08-08_20-39-18-958

এ সময় উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পার্ঘ্য দেওয়া হয়। 

Picsart_23-08-08_20-41-10-039

এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় চিফ হুইপ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Picsart_23-08-08_17-18-12-313

জানাজায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, তার বড় দুই ভাই ফিরোজ কবির চৌধুরী লিখন, নাসিরুদ্দিন চৌধুরী রিপন, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ. লতিফ মোল্লা, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, শিবচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, জেলা উপজেলার বীর মুক্তিযোদ্ধারাসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।